শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৯:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ময়মনসিংহের ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহতের সংখ্যা বেড়ে দুই

ময়মনসিংহের ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহতের সংখ্যা বেড়ে দুই

ঢাকা প্রেস,ময়মনসিংহ প্রতিনিধি:-
 

ময়মনসিংহে একটি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুইয়ে দাঁড়িয়েছে। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস নামে আরেকজন আহত ব্যক্তি মারা গেছেন।
 

এর আগে, ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে প্রাইভেটকারের চালক সদর উপজেলার কিছমত গ্রামের বাসিন্দা হিমেল মিয়া নিহত হন। এই ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে এবং দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মোফাজ্জল হোসেন জানিয়েছেন, ঘটনার সময় ঢাকা থেকে আনা একটি এলপিজি গ্যাসের ট্যাংক লরি থেকে গ্যাস নামানো হচ্ছিল। পাশাপাশি একটু দূরেই একটি প্রাইভেটকারে তিতাস গ্যাস দেওয়া হচ্ছিল। এ সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সাতটি গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে একটি প্রাইভেটকার, তিনটি সিএনজিচালিত অটোরিকশা এবং অন্যান্য গাড়ি রয়েছে।
 

বেলা সোয়া ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।