সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক:-



এশিয়া কাপ শেষ হতেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আফগানিস্তানের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই সিরিজ, যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা হবে। আজ (শনিবার) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সিরিজের দিনক্ষণ ঘোষণা করেছে।

 

সূচি অনুযায়ী, ২ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ হবে ৩ অক্টোবর এবং তৃতীয় ম্যাচ ৫ অক্টোবর। এরপর ৮ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুই ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে ১১ ও ১৪ অক্টোবর।
 

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, “বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। নিরপেক্ষ ভেন্যুতে থেকেও দর্শকদের মানসম্মত আন্তর্জাতিক ক্রিকেট উপহার দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন।”
 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, “এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে এই দ্বিপাক্ষিক সিরিজ হবে প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ। দুই বোর্ডের পারস্পরিক সহযোগিতার সম্পর্কও আরও মজবুত হবে।”
 

উল্লেখ্য, চলমান এশিয়া কাপে ‘বি’ গ্রুপে একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ ও আফগানিস্তান। তাই টুর্নামেন্ট শেষে আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।