সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৮:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএসটিআইয়ে ১৩-২০তম গ্রেডে চাকরি

বিএসটিআইয়ে ১৩-২০তম গ্রেডে চাকরি

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজস্ব খাতের অধীন একাধিক শূন্য পদে আবেদনের সময় শেষ হবে আগামী রোববার। এ প্রতিষ্ঠানে ১১ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ১
যোগ্যতা: অর্থ বা বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। হিসাব বা নিরীক্ষাকাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল-২–এ উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা, ২০১৯-এর তফসিল-৩–এ উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৭
যোগ্যতা: এইচএসসি পাসসহ কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে ২৮ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: নিম্নমান সহকারী/এলডিএ নিম্নমান করণিক
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি পাস। মুদ্রাক্ষরিক কাজে বা কম্পিউটার চালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


৬. পদের নাম: মুদ্রাক্ষরিক/টাইপিস্ট
পদসংখ্যা: ৪
যোগ্যতা: এইচএসসি পাসসহ কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে ২৮ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


৭. পদের নাম: ভান্ডাররক্ষক
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি পাস। ভান্ডার রক্ষণকাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম: ল্যাব সহকারী
পদসংখ্যা: ৫
যোগ্যতা: বিজ্ঞানে এইচএসসি পাস। মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে এক বছরের ট্রেড সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


৯. পদের নাম: গ্লাস ব্লোয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা: বিজ্ঞানে এইচএসসি পাসসহ মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে এক বছরের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১০. পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)
পদসংখ্যা: ১১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১১. পদের নাম: নিরাপত্তা প্রহরী (চৌকিদার)
পদসংখ্যা: ৩
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী বা পুলিশ বা আনসার বা অন্য কোনো নিরাপত্তা বাহিনীর সদস্যের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

যেসব বিভাগ/জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ১ নম্বর পদে ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা ছাড়া সব জেলা; রাজশাহী, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের সব জেলা।

২ নম্বর পদে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব জেলা। ৩ নম্বর পদে  ঢাকা বিভাগের রাজবাড়ী জেলা ছাড়া সব জেলা; রংপুর, বরিশাল, সিলেট বিভাগের সব জেলা।

৪ নম্বর পদে ঢাকা বিভাগের ফরিদপুর ও মাদারীপুর জেলা ছাড়া সব জেলা; চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলা ছাড়া সব জেলা; রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলা ছাড়া সব জেলা এবং খুলনা, সিলেট ও রংপুর বিভাগের সব জেলা।

৫ নম্বর পদে চট্টগ্রাম ও রংপুর বিভাগের সব জেলা। ৬ নম্বর পদে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব জেলা। ৭ নম্বর পদে ঢাকা ও রাজশাহী বিভাগের সব জেলা। ৮ নম্বর পদে ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল জেলা ছাড়া সব জেলা; ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা ছাড়া সব জেলা; রাজশাহী বিভাগের পাবনা ও সিরাজগঞ্জ জেলা ছাড়া সব জেলা; খুলনা বিভাগের সাতক্ষীরা জেলা ছাড়া সব জেলা এবং রংপুর ও সিলেট বিভাগের সব জেলা।

৯ নম্বর পদে ঢাকা বিভাগের সব জেলা। ১০ নম্বর পদে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা ও সুনামগঞ্জ জেলা। ১১ নম্বর পদে ঢাকা বিভাগের গাজীপুর ও গোপালগঞ্জ জেলা ছাড়া সব জেলা; রংপুর বিভাগের গাইবান্ধা জেলা ছাড়া সব জেলা এবং সিলেট বিভাগের সব জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি, শর্তাবলি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিএসটিআইয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের সময়সীমা: ২৩ জুলাই ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।