শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:০২:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, আতঙ্কে নদীপাড়ের মানুষ

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, আতঙ্কে নদীপাড়ের মানুষ

ঢাকা প্রেস-

বার্তাকক্ষ-

 

উজানের ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী জেলার তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, রোববার ভোর ৬টা থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে ২৯ সেন্টিমিটার উঁচুতে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের পাটগ্রাম, আদিতমারীসহ ৬টি উপজেলার চরাঞ্চলের ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে।

পানির চাপে নিম্নাঞ্চলের বহু বসতবাড়ি পানিতে ডুবে গেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোও ঝুঁকির মুখে। ফলে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বাড়িঘর, রাস্তাঘাট ডুবে যাওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।