শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩১:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সাংবাদিকের বাসায় মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্ত

সাংবাদিকের বাসায় মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্ত

ঢাকা প্রেস

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধি:-

 

দাউদকান্দিতে সাংবাদিক কামরুল হক চৌধুরীর মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।  রবিবার (৬অক্টোবর) রাত সোয়া ১০টায় শহিদনগরের বাসার নিচতলায় রাখা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে এক যুবক দৌঁড়ে পালিয়ে যেতে দেখা গেছে সিসিক্যামেরার ফুটেজে। 

কামরুল হক চৌধুরী ডেইলি অবজারভার পত্রিকার স্থানীয় প্রতিনিধি।

তিনি জানান, প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যার পর বাসার নিচতলায় মোটরসাইকেলটি রেখে দোতলায় রুমে যাই। রাত সোয়া দশটার দিকে নিচতলা থেকে ধোঁয়া এবং বিকট শব্দ শুনে দৌঁড়ে এসে দেখি আমার মোটরসাইকেলটি পুড়ছে। পরে সিসিক্যামেরার ফুটেজে দেখাযায়,  এক যুবক পেন্টের পকেটে বোতলে করে পেট্রোল নিয়ে ভিতরে যায়, পরক্ষনেই আগুন জ্বলে উঠে,  যুবকটি পরে দৌঁড়ে পালিয়ে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। 

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ এরশাদ হোসাইন বলেন, ভবনের নিচতলায় মোটরসাইকেলটিতে আগুন লেগেছিল। রাতেই ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণ করেছেন।  

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।