সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৬:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হাসপাতাল থেকে ছাড়া পেলেন শাহরুখ খান

হাসপাতাল থেকে ছাড়া পেলেন শাহরুখ খান

বলিউড বাদশাহ শাহরুখ খান হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্তমানে সুস্থবোধ করছেন। ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন তিনি। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায় বুধবার দুপুরে পানিশূন্যতার কারণে হঠাৎই আমদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল শাহরুখ খানকে। তবে বুধবার রাতে পাওয়া খবর অনুযায়ী জানা যায় ভাল আছেন শাহরুখ। 


মুম্বাইয়ে ফিরছেন বৃহস্পতিবারই। তবে রবিবার চেন্নাইয়ে আইপিএল ফাইনালে হাজির থাকবেন কি না তা এখনো নিশ্চিত নয়। শাহরুখের ঘনিষ্ঠ এক বন্ধু সংবাদমাধ্যমে বলেছেন, ‘গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েছিল শাহরুখ। বুধবার সকাল থেকেই প্রচণ্ড জ্বর ছিল ওর। ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। এখন ও ঠিক আছে। মুম্বাই যাচ্ছে বৃহস্পতিবারই। শাহরুখের অসুস্থতার খবর পেয়ে আমদাবাদে গিয়েছেন তার স্ত্রী গৌরী খান।


আপাতত শাহরুখ এক সপ্তাহ বিশ্রাম নেবেন বলে জানা গিয়েছে। মুম্বাই ফিরে পরের সাত দিন তিনি কোনও কাজ করবেন না। তবে চার দিন পরেই আইপিএল ফাইনাল। নামবে তারই দল কলকাতা নাইট রাইডার্স।শাহরুখ মাঠে থাকলে সাধারণত কেকেআর হারে না। দলের ক্রিকেটারেরাও চান শাহরুখ গ্যালারিতে থাকুন। কিন্তু শারীরিক কারণে বলিউড অভিনেতাকে মাঠে দেখা যাবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

 

এদিকে শাহরুখের হাসপাতালে ভর্তি হওয়া প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন সহ-অভিনেত্রী জুহি চাওলা। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই শাহরুখ ভালো বোধ করছিলেন না। তবে বুধবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। জুহি বলেন, ‘আশা করি সে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এবং আইপিএলের ফাইনালে গ্যালারিতে থেকে দলের হয়ে গলা ফাটাবেন।’