বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৬:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলতি বছরে আর্থিক অবস্থা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলতি বছরে আর্থিক অবস্থা

আর্থিক দিক থেকে বেশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি দুই বোর্ড সভায় ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় ৩৫৬ কোটি টাকা খরচের বাজেট অনুমোদন দিয়েছে তারা। 
যা ক্রীড়া সংস্থা মন্ত্রণালয়ের বাজেটের চার ভাগের এক ভাগ।  বিসিবির   আয়ও বেশ ভালো। দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইসিসি থেকে পাওয়া হিসেব অনুযায়ী এ বছর লভ্যাংশ বাবদ প্রায় ৭২ কোটি টাকা পাবে বিসিবি।
বিসিবি টি-স্পোর্টস এন্ড কনসোর্টিয়ামের কাছে দুই বছরের জন্য টিভি স্বত্ব থেকে বিসিবি এ বছর পাবে ১১ কোটি টাকা। 
মাঠের বিজ্ঞাপন স্বত্ব বিসিবি ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের কাছে বিক্রি করেছে সাড়ে তিন বছরের জন্য। সে হিসেবে চলতি বছর বিজ্ঞাপন স্বত্ব থেকে বিসিবি পাবে প্রায় ১৩ কোটি টাকা। 
বিসিবির বর্তমান ড্রিংকিং পার্টনার টি.কে গ্রুপ থেকে চলতি বছর বিসিবি পাবে প্রায় ৬৫ লাখ টাকা। 
টিম স্পন্সরশিপ রবি অজিয়াটা লিমিটেড থেকে এই বছর বিসিবি পাবে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা। 
উল্লেখ্য, এই টিভি স্বত্ব শুধুমাত্র জাতীয় পুরুষ দলের জন্য। এখানে নারী দল, বিপিএলের হিসেব সংযুক্ত করা হয়নি।