সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইমরানের গানে ভারতীয় মডেল, শুটিং কাশ্মীরে

ইমরানের গানে ভারতীয় মডেল, শুটিং কাশ্মীরে

ঢাকা প্রেস,বিনোদন বিনোদন:-

 

ইমরানের জনপ্রিয় গানগুলো যেমন ‘ঘুম ঘুম চোখে’, ‘ওরে জান’, ‘জেনে যাও তুমি’ শ্রোতারা প্রায় সবাই শুনেছেন। এগুলোর গীতিকার জামাল হোসেন, যিনি আরও অনেক গানে ইমরানের সঙ্গে সুর-সংগীত পরিচালনা করেছেন।
 

দীর্ঘ বিরতির পর আবারও ইমরান নতুন গান নিয়ে আসছেন, এবং এই গানের গীতিকারও জামাল হোসেন। আগামী মঙ্গলবার রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ‘আমি ভেঙ্গে চূরে যাই’ শিরোনামের মিউজিক ভিডিও। এই ভিডিওতে মডেল হয়েছেন ভারতীয় আহমেদ বিন সজীব ও কমলিকা কর্মকার। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা, এবং চিত্রায়ণ হয়েছে কাশ্মীরে।
 

গানটি সম্পর্কে জামাল হোসেন বলেন, “ইমরানের সঙ্গে আমার যতগুলো গান হয়েছে, সবগুলোই শ্রোতারা প্রশংসিত করেছেন। ইমরান শুধুমাত্র সুরের নয়, গানের কথার দিকেও সমান গুরুত্ব দেন, তাই তার জন্য গান লেখার সময় অনেক ভাবনা-চিন্তা করতে হয়। তবে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, শ্রোতাদের ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক হয়ে ওঠে।”
 

ইমরান বলেন, “অনেক দিন পর জামাল ভাইয়ের কথায় আমার একক গান আসছে। আগের গানগুলো শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছেন, তাই এ গানটি নিয়েও আমার প্রত্যাশা রয়েছে। আর মিউজিক ভিডিওটিতে নতুনত্ব আনতে কাশ্মীরে চিত্রায়ন করা হয়েছে। আশা করছি শ্রোতারা নতুন কিছু পাবেন।”