শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

গুলশান লেকে প্যাডেলচালিত রিকশা ফেলে দিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা

গুলশান লেকে প্যাডেলচালিত রিকশা ফেলে দিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানীর গুলশান লেকে প্যাডেলচালিত দুটি রিকশা ফেলে দিয়েছেন বিক্ষুব্ধ ব্যাটারিচালিত রিকশাচালকরা। সোমবার (২১ এপ্রিল) দুপুরে বনানী ১১ নম্বর ব্রিজ ও ব্রিজের পাশ থেকে রিকশা দুটি লেকে ফেলে দেওয়া হয়।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত রিকশাচালকরা ওই সময় ব্রিজের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভে নেমেছিলেন। তারা প্যাডেলচালিত রিকশার চলাচলে বাধা দিচ্ছিলেন। একপর্যায়ে তারা ক্ষোভ প্রকাশ করে দুটি রিকশা লেকে ফেলে দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেন।
 

বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, তাদের ব্যাটারিচালিত রিকশা চালাতে দেওয়া হচ্ছে না। ফলে তারা দাবি করেন, যদি তারা চালাতে না পারেন, তবে অন্যরাও (প্যাডেলচালিত) চালাতে পারবেন না।
 

গুলশান জোনের সহকারী কমিশনার জিয়াউর রহমান চৌধুরি বলেন, "সকালে বনানী এলাকায় ব্যাটারিচালিত ও প্যাডেলচালিত রিকশাচালকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"