সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৭:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জায়েদ খান ও শাহরিয়ার নাজিম জয়: বেহায়া বিতর্ক নিয়ে আবারো আলোচনায়

জায়েদ খান ও শাহরিয়ার নাজিম জয়: বেহায়া বিতর্ক নিয়ে আবারো আলোচনায়

ঢালিউডের নায়ক জায়েদ খান। কাজের চেয়ে নানা ইস্যুতে শিরোনামে থাকেন তিনি। কখনো ডিগবাজি দিয়ে আবার কখনো তাদের পোশাকের শো-অফ। এদিকে শাহরিয়ার নাজিম জয়ও কম নয়। তিনি তার বির্তকিত সঞ্চালনার জন্য বেশ আলোচিত। এই অভিনেতা প্রায়ই তার অনুষ্ঠানে প্রশ্ন জিজ্ঞাসা করে অতিথিদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন।

 

সামাজিক যোগাযোগ যোগাযোগমাধ্যমে আবারো আলোচনায় এলেন এই দুজন। সম্প্রতি জয়ের উপস্থাপনায় ‘১৩ টি প্রশ্ন’ নামের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জায়েদ। আর সেখানেই নিজেকে বেহায়া বলেন তিনি। শুধু নিজেকে নয়, জয়কেও বেহায়া আখ্যা দেন এই অভিনেতা।


অনুষ্ঠানে জায়েদকে জয় প্রশ্ন করেন, ‘অনেকে বলে, জায়েদ খানকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম। তাহলে মনে খুব শান্তি পেতাম।’ এমন কথার উত্তরে জায়েদ বলেন, ‘এটা আপনার ব্যাপারেও শুনেছি বিদেশে গেলে। আমি বলেছি, পিটাইতে পারব না। চ্যানেল আইয়ের ভিতরে থাকে। মারার সুযোগ নাই।’


এসময় খানিকটা বিব্রত হয়ে যান জয়। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ফের অভিনেতার কাছে তিনি জানতে চান, ‘এরকম শুনছেন?’ জবাবে জায়েদ বলেন, ‘অনেক। আপনার আমার সেইম কেস। আমারে যারা গালি দেয়, তারা আপনারেও গালি দেয়। আমাকে ফোন করে বলে যে, এই বেহায়া লোকের শো তে যাওয়া যাবে না।

 

আমি বলেছি, ভাই আমিও আরেক বেহায়া। আমরা দুজনই বেহায়া।’ এদিকে নেটিজেনরা জায়েদ-জয়ের ওই ভিডিওর নাম দিয়েছেন ‘ইট আর পাটকেলের সংঘর্ষ’। ইতোমধ্যে তাদের ২৫ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করেছেন অনেকেই। এমনকি অনেকে মজা করে লিখেছেন নানান ক্যাপশনও।