শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:২০:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নৌপরিবহন মন্ত্রণালয় ভারতীয় সংবাদমাধ্যমের মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় ভারতীয় সংবাদমাধ্যমের মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে।

ঢাকা প্রেস নিউজ

 

পশ্চিমবঙ্গভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল "এই মুহূর্তে ডটকম"-এ প্রকাশিত ‘দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দিল পাকিস্তানি চর মোল্লা ইউনুসের আরও তিন উপদেষ্টা’ শিরোনামের আপত্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "এই মুহূর্তে ডটকম" পোর্টালে প্রকাশিত এ সংবাদটি নৌপরিবহন মন্ত্রণালয়ের নজরে এসেছে। সেখানে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার বরাত দিয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।
 

উপদেষ্টা শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলার কোনও নির্দেশ দেননি, এবং মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ বিষয়ে কোনও বক্তব্যও দেননি। নৌপরিবহন মন্ত্রণালয় এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং এই বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহারের মাধ্যমে সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানাচ্ছে।