শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪১:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রাজারহাট স্টেশনে যাত্রা বিরতির দাবিতে সাড়ে তিন ঘন্টা রেলপথ অবরোধ 

রাজারহাট স্টেশনে যাত্রা বিরতির দাবিতে সাড়ে তিন ঘন্টা রেলপথ অবরোধ 

ঢাকা প্রেস
হাফিজুর রহমান,রাজারহাট উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি:-

 

রাজারহাট রেলওয়ে স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকেট বরাদ্দের দাবিতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস অবরোধ করে রাজারহাটে সর্বস্তরের মানুষ । রাজারহাটের সম্মিলিত ছাত্র জনতার ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালিত হয়।

শনিবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাজারহাট রেলওয়ে স্টেশনে প্রায় সাড়ে তিনঘণ্টা আটকিয়ে রাখেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেলা প্রশাসক এবং সেনাবাহিনীর মধ্যস্থতায় অবরোধ কর্মসূচির সমাপ্তি করেন তারা। এসময় আগামী একমাসের মধ্যে টিকেট সহ যাত্রা বিরতির প্রস্তাব রেলভবনের মিটিং এ উঠবে বলে আশ্বস্ত প্রদান করা হয়  ।

অবরোধ কর্মসূচি চলাকালে সংগঠকদের মধ্যে বক্তব্য দেন, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাংগঠনিক সম্পাদক  খন্দকার আরিফ,সদস্য একেএম মোস্তফা জামান লেলিন,রাজারহাট উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলাম সহ অনেকে ।

খন্দকার আরিফ বলেন, আগেও আমরা একই দাবিতে ট্রেন অবরোধ করেছিলাম।