সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১৫ আগস্ট পর্দায় আসছে চঞ্চলের সিনেমা ‘পদাতিক’

১৫ আগস্ট পর্দায় আসছে চঞ্চলের সিনেমা ‘পদাতিক’

আগামী ১৫ আগস্ট পশ্চিমবঙ্গের পর্দায় আসছে চঞ্চলের বহুল আলোচিত সিনেমা ‘পদাতিক’। সৃজিত মুখার্জির এই সিনেমাটিতে তিনি প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের ভূমিকায় হাজির হচ্ছেন। সিনেমাটিতে চঞ্চলের লুক, টিজার এরইমধ্যে মন জয় করেছে দুই বাংলার সিনেপ্রেমীদের। 
 

বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘মৃণাল সেনের মতো বিখ্যাত মানুষের চরিত্রে অভিনয় করা আমার জন্য বড় বিষয়। অবশ্যই চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। পদাতিক সিনেমায় অভিনয় করার পুরো কৃতিত্ব পরিচালকের। তিনি যেভাবে চেয়েছেন, সেভাবেই অভিনয় করেছি। অনেক অপেক্ষার পর পদাতিক আসছে। দর্শকদের মতো আমিও অপেক্ষায় ছিলাম।’

 

জানা গেছে, সিনেমাটিতে মৃণাল সেনের শৈশব থেকে সিনেমায় আসার গল্প, নির্মাণ ও তার ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হয়েছে। এদিকে নতুন এই সিনেমাটির আলোচনা ছাপিয়ে আরেক কাজ দিয়ে শিরোনামে এলেন চঞ্চল। গত ঈদে মুক্তি পেয়েছে নির্মাতা রায়হান রাফীর ‘তুফান’। এই সিনেমাটির মাধ্যমে প্রথমবার শাকিব খান ও চঞ্চল চৌধুরী স্ক্রিন শেয়ার করেছেন।