বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:১০:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লিওনেল মেসি শুরুর একাদশে ফিরলেও জেতাতে পারেননি মায়ামিকে

লিওনেল মেসি শুরুর একাদশে ফিরলেও জেতাতে পারেননি মায়ামিকে

মেজর সকার লিগের প্লে-অফ থেকে আগেই ছিটকে গেছে ইন্টার মায়ামি। লিগের শেষ ম্যাচ তাই নিয়মরক্ষার ছিল লিওনেল মেসিদের জন্য। কিন্তু এই ম্যাচেও হারের তেতো স্বাদ পেয়েছে ক্লাবটি। লিওনেল মেসি শুরুর একাদশে ফিরলেও দলকে জেতাতে পারেননি।

শার্লটের কাছে হেরে গেছে ১-০ গোলে। এ নিয়ে লিগে ছয় এবং সব মিলিয়ে সাত ম্যাচে জয়হীন মায়ামি। সব শেষ ২১ সেপ্টেম্বর জয়ের দেখা পেয়েছিল ক্লাবটি। এদিন প্রতিপক্ষের মাঠে বলের দখল ছিল মায়ামির পায়ে।


কিন্তু লিওনেল মেসিদের সঙ্গে সমান তালে লড়াই করেছে শার্লট। যার দরুন ১৩ মিনিটেই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল করেন কারউন ভার্গাস। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালান মেসি।

একবার বল জালেও পাঠিয়েছিলেন, কিন্তু অফসাইডের পতাকা ওঠায় তা বাতিল করা হয়। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি মায়ামি। ৩৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে ১৪-তে লিগ শেষ করল ইন্টার মায়ামি।