সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাফ করে দিয়েন, আমাদের শেষ দেখা হলোই না: পরীমণি

মাফ করে দিয়েন, আমাদের শেষ দেখা হলোই না: পরীমণি

ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-

 

না ফেরার দেশে চলে গেছেন চিত্রনায়িকা পরীমণির প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন এর পরিচালক শাহ আলম মণ্ডল। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 

নির্মাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়ক কায়েস আরজু। প্রথম সিনেমার পরিচালকের মৃত্যুর শোকাবহ খবরে আবেগপ্রবণ হয়ে পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়স্পর্শী পোস্ট করেছেন।
 

মাফ করে দিয়েন, আমাদের শেষ দেখা হলোই না: পরীমণি


রোববার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাহ আলম মণ্ডলের সঙ্গে একটি ছবি শেয়ার করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, “ওস্তাদ, আপনিও চলে গেলেন! আজকের দিনেই আমার নানা চলে গেলো, আপনিও… মাফ করে দিয়েন, ওস্তাদ, আমাদের শেষ দেখা হলোই না।”
 

পরীমণির ফেসবুক পোস্টটি প্রকাশের পর মাত্র কিছুক্ষণের মধ্যে ১৩ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে নেটিজেনদের। অনেকেই শোক প্রকাশ করে মন্তব্য করেছেন, “আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক,” এবং “আল্লাহ পাক উনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, আমিন।”
 

উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পাওয়া ভালোবাসা সীমাহীন সিনেমাটি পরিচালনা করেন শাহ আলম মণ্ডল। এতে পরীমণি তার অভিনয় ক্যারিয়ারের প্রথম জুটি হিসেবে জায়েদ খানের সঙ্গে পর্দায় হাজির হন। এছাড়া সিনেমায় আরও অভিনয় করেন আনিসুর রহমান মিলন, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, মিজু আহমেদ, রেবেকা প্রমুখ।