সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৮:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে চারজন প্রভাষক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে চারজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে দুটি শূন্য স্থায়ী প্রভাষক পদে দুজন এবং ছুটিজনিত শূন্য পদের বিপরীতে দুজন অস্থায়ী প্রভাষক নেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ/ জিপিএর ক্ষেত্রে স্কেল ৫.০০–এর মধ্যে ন্যূনতম ৪.২৫সহ জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি উভয় পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি অথবা সিজিপিএর ক্ষেত্রে ৪.০০–এর মধ্যে ৩.৫০ প্রাপ্ত হতে হবে।


যেসব প্রার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি উভয় পরীক্ষায় প্রথম স্থান/ সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন, তাঁদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষার যেকোনো একটির অনুমোদিত শর্ত শিথিলযোগ্য। প্রার্থীদের পিএইচডি ডিগ্রি এবং মানসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রভাষক পদে বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।

যেভাবে আবেদন
রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট করে রসিদ, সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কশিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপিসহ আট কপি আবেদনপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ জুলাই ২০২৩।