বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আসন্ন এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

আসন্ন এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

আসন্ন এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কার উদ্দেশ্য দেশ ছাড়ে টাইগাররা। অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাস। এছাড়া ভিসা জটিলতার কারণে যেতে পারেননি পেসার তানজিম হাসান সাকিব।

দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। এশিয়া কাপে ফাইনালে খেলার কথা জানিয়ে তিনি বলেন, 'আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা, ইনশাআল্লাহ্‌। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। তবে আসল লক্ষ্য হলো ভালো ক্রিকেট খেলা। সবাই দোয়া করবেন, যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।'

এশিয়া কাপে ৩ বার ফাইনাল খেললেও এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ দল। এবার চ্যাম্পিয়ন হওয়া সম্ভব মন্তব্য করে তাসকিন আরও বলেন, 'চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।'