বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:১০:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়েছিল আফগানিস্তান

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়েছিল আফগানিস্তান

ইংল্যান্ডকে হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়েছিল আফগানিস্তান। এবার আরও এক অঘটন দেখলো ক্রিকেট বিশ্ব। এবার অঘটনের শিকার দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের ৩৮ রানে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ধর্মশালায় টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ফিফটিতে ভর করে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে ডাচরা। এডওয়ার্ডের ৬৯ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেন।

২৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দুই ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। উদ্বোধনী জুটিতে ৩৬ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার।

তবে এরপরেই ধ্বস নামে প্রোটিয়া ব্যাটিং লাইনে। ৫৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। ডেভিড মিলার লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।

দলীয় ১৪৫ রানে ৫২ বলে ৪৩ রান করে মিলার আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় তারা। 

শেষ দিকে কেশব মহারাজ কিছুটা লড়াই করেন। শেষ ব্যাটার হিসেবে ৩৬ বলে ৪০ রান করে মহারাজ আউট হলে ২০৭ রানে অলআউট হয় প্রোটয়ারা।দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন নেডারল্যান্ডসের 

ইংল্যান্ডকে হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়েছিল আফগানিস্তান। এবার আরও এক অঘটন দেখলো ক্রিকেট বিশ্ব। এবার অঘটনের শিকার দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের ৩৮ রানে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ধর্মশালায় টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ফিফটিতে ভর করে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে ডাচরা। এডওয়ার্ডের ৬৯ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেন।

২৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দুই ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। উদ্বোধনী জুটিতে ৩৬ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার।

তবে এরপরেই ধ্বস নামে প্রোটিয়া ব্যাটিং লাইনে। ৫৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। ডেভিড মিলার লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।

দলীয় ১৪৫ রানে ৫২ বলে ৪৩ রান করে মিলার আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় তারা। শেষ দিকে কেশব মহারাজ কিছুটা লড়াই করেন। শেষ ব্যাটার হিসেবে ৩৬ বলে ৪০ রান করে মহারাজ আউট হলে ২০৭ রানে অলআউট হয় প্রোটয়ারা।