বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৮:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইপিএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি এখন মুস্তাফিজ

আইপিএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি এখন মুস্তাফিজ

সানরাইজার্স হায়দরাবাদকে দাপটের সাথেই হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ৭৮ রানে জেতা এই ম্যাচ দিয়েই জাসপ্রিত বুমরাহদের সাথে যৌথভাবে এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি বনে গেছেন মুস্তাফিজ।
হায়দরাবাদের বিপক্ষে ২ উইকেট শিকার করেন মুস্তাফিজ। ২টি উইকেটই তিনি নেন নিজের তৃতীয় ওভারে। শাহবাজ আহমেদের পর কাটার মাস্টার শিকারে পরিণত করেন জয়দেব উনাদকাটকে। ২ উইকেট শিকারের ম্যাচে ২.৫ ওভারে ফিজ দেন ১৯ রান।
হায়দরাবাদের বিপক্ষে ২ উইকেট শিকার করার ফলে এবারের আসরে ৮ ম্যাচে ১৪ উইকেট হলো মুস্তাফিজের, যার গড় ২১.১৪ ও ইকোনমি ৯.৭৫। ফিজের সমানসংখ্যক উইকেট আছে জাসপ্রিত বুমরাহ ও হার্শাল প্যাটেলের। ৯ ম্যাচে ১৭.০৭ গড়ে ১৪ উইকেট নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স পেসার, পাঞ্জাব কিংসের প্যাটেল ১৪ উইকেট নিয়েছেন ২৩.২৮ গড় ও ১০.১৮ ইউকোনমিতে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ উইকেট নিয়ে এবারের আইপিএল শুরু করেছিলেন মুস্তাফিজ, গুজরাট টাইটান্সের বিপক্ষে পরের ম্যাচে নেন ২ উইকেট। নিজের তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪৭ রান দিয়ে নেন ১ উইকেট। দ্বিতীয় বারের মতো ২ উইকেট পান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১টি ও লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দুই ম্যাচে ১টি করে উইকেট শিকার করেন তিনি।