সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কানে রাজকীয় উপস্থিতিতে মুগ্ধতা ছড়ালেন আলিয়া ভাট

কানে রাজকীয় উপস্থিতিতে মুগ্ধতা ছড়ালেন আলিয়া ভাট

ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কান এখন বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর এবারের কান চলচ্চিত্র উৎসবে আলোচনার অন্যতম নাম বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রেড কার্পেটে হাজির হওয়ার আগেই তাঁর সাজ, স্টাইল ও উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।
 

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ফ্রান্সের একটি বিলাসবহুল হোটেল থেকে মিন্ট গ্রিন রঙের পোশাকে বের হয়ে গাড়িতে উঠছেন আলিয়া। তাঁর অভিজাত উপস্থিতি, হালকা মেকআপ ও পরিমিত গ্ল্যামারে মুগ্ধ হন ভক্তরা। অনেকেই তাঁকে রূপকথার রাজকন্যার সঙ্গে তুলনা করেছেন।
 

এরপর কান উৎসবের বহুল আলোচিত রেড কার্পেটেও নজর কাড়েন এই অভিনেত্রী। দ্বিতীয়বারের মতো কানের লাল গালিচায় অংশ নিয়ে নিজের ফ্যাশন স্টেটমেন্টে নতুন করে প্রশংসা কুড়ান তিনি। উদ্বোধনী আয়োজনে আলিয়া হাজির হন ব্লাশ পিঙ্ক রঙের স্ট্র্যাপলেস গাউনে। ১৯৫০-এর দশকের ধাঁচে তৈরি পোশাকটিতে ছিল হাতে আঁকা সূক্ষ্ম কারুকাজ, যেখানে ফুটে উঠেছে ফরাসি উপকূলের নান্দনিকতা। ঢেউখেলানো চুল ও ছিমছাম সাজে তাঁকে আরও আকর্ষণীয় লাগছিল।
 

উৎসব চলাকালে এক সাক্ষাৎকারে সমসাময়িক সিনেমা ও বক্স অফিস সাফল্য নিয়েও কথা বলেন আলিয়া। তিনি প্রশ্ন তোলেন, কেন এখনো চলচ্চিত্রের সাফল্যকে কেবল পুরুষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করা হয়। তাঁর মতে, বিশ্বজুড়ে Barbie কিংবা The Devil Wears Prada–এর মতো নারীপ্রধান চলচ্চিত্রও ব্যাপক বাণিজ্যিক সাফল্য পেয়েছে। তাই ভারতীয় চলচ্চিত্র অঙ্গনেও দর্শক ও সাফল্য নিয়ে প্রচলিত ধারণা বদলানোর সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।