শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৪:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সাঁকো পারাপারের বিরোধে কৃষক হত্যা: দুই গ্রেপ্তার

সাঁকো পারাপারের বিরোধে কৃষক হত্যা: দুই গ্রেপ্তার

ঢাকা প্রেস
শরীয়তপুর প্রতিনিধি:-

 

শরীয়তপুরের নড়িয়ায় সাঁকো পারাপার নিয়ে দ্বন্দ্বের জেরে এক কৃষককে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
 

মাদারীপুর র‍্যাব-৮-এর অধিনায়ক মীর মনির হোসেন জানিয়েছেন, শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে নিহত কামাল বেপারী ও একই গ্রামের আলী হোসেন সরদারের মধ্যে বিরোধ চলে আসছিল।
 

শুক্রবার সকালে সাঁকো পারাপার নিয়ে কামাল বেপারীর স্ত্রী ও আলী হোসেন সরদারের ভাইয়ের স্ত্রীর মধ্যে তর্কাতর্কির জেরে এই হত্যাকাণ্ড ঘটে। পরে কামাল বেপারীকে আলী হোসেন সরদারের নেতৃত্বে একদল লোক কুপিয়ে জখম করে। পরে তিনি মারা যান।
 

এ ঘটনায় নিহতের স্ত্রীর করা মামলায় র‍্যাব-২ ও র‍্যাব-৮-এর যৌথ অভিযানে সোমবার ঢাকার সাভার থেকে আলী হোসেন এবং আমির হোসেন নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।