বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৪:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তানের কাছে শোচনীয় হার দিয়ে সুপার ফোর শুরু করল সাকিব বাহিনী

পাকিস্তানের কাছে শোচনীয় হার দিয়ে সুপার ফোর শুরু করল সাকিব বাহিনী

শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। পরে আফগানদের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়ায়, বড় জয়ে নিশ্চিত করে সুপার ফোর। এক ম্যাচে দাপুটে পারফরমেন্সের পর ফের হোঁচট খেল টাইগাররা। পাকিস্তানের কাছে শোচনীয় হার দিয়ে সুপার ফোর শুরু করল সাকিব বাহিনী।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটে। বাংলাদেশের দেওয়া ১৯৪ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে যায় ৬৩ বল হাতে রেখে। ওপেনার ইমাম উল হক খেলেছেন ৮৪ বলে ৭৮ রানের নান্দনিক এক ইনিংস। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৫টি চার।


ফখর জামান (২০) ও অধিনায়ক বাবর আজম (১৭) সেট হয়ে আউট হলেও মোহাম্মদ রিজওয়ান খেলেছেন বড় ইনিংস। ৭৯ বলে ৬৩ রানের ইনিংস খেলে দলকে জিতিছে মাঠ ছাড়েন রিজওয়ান। আঘা সালমান অপরাজিত থাকেন ১২ রানে। বাংলাদেশের পক্ষে একটি করে উেইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।


এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে ৪৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। নাঈম শেখ ২০, লিটন দাস ১৬ ও তাওহীদ হৃদয় ২ রান করে সাজঘরে ফিরেন। আফগানদের বিপক্ষে শতক হাঁকানো মেহেদী হাসান মিরাজ আজ রানের খাতাই খুলতে পারেননি।

এরপর সাকিব আল হাসান ৫৩ ও মুশফিকুর রহিম ৬৪ রানের ইনিংস খেলে দলের হাল ধরেন। তবে শেষ দিকের ব্যাটিং বিপর্যয়ে ৩৮ দশমিক ৪ ওভারেই ১৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে ৬ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন হারিস রউফ। নাসিম শাহ পান ৩টি উইকেট।