সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিলস-সামারে পুড়ল অজিরা, ব্রিজটাউনে পেসারদের রাজত্ব

সিলস-সামারে পুড়ল অজিরা, ব্রিজটাউনে পেসারদের রাজত্ব

স্পোর্টস ডেস্ক:-


 

ব্রিজটাউনে টেস্টের প্রথম দিনজুড়েই আধিপত্য দেখিয়েছেন পেসাররা। আগুনঝরা বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই তরুণ পেসার জাইডেন সিলস ও সামার জোসেপ। মাত্র ৫৬.৫ ওভারে ১৮০ রানেই গুটিয়ে যায় অজিদের প্রথম ইনিংস।
 

টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই পড়ে যায় চাপে। মাত্র ২২ রানের মধ্যে সাজঘরে ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটার—স্যাম কনসটাস (৩), ক্যামেরুন গ্রিন (৩) ও জস ইংলিশ (৫)। চতুর্থ উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েন উসমান খাজা ও ট্রাভিস হেড। তারা গড়েন ৮৯ রানের জুটি। খাজা করেন ১২৮ বলে ৪৭ রান, আর হেড করেন ৭৮ বলে ৫৯।
 

তবে এই দুই ব্যাটারের বিদায়ের পর ফের ধসে পড়ে অজিদের ইনিংস। শেষদিকে অধিনায়ক প্যাট কামিন্স ১৮ বলে ২৮ রান করে খানিকটা লড়াই করেন। কিন্তু তাতে দলের পরিণতি বদলায়নি।
 

অস্ট্রেলিয়ার ইনিংস ধসিয়ে দেন ক্যারিবীয় দুই পেসার। সিলস তুলে নেন ৫ উইকেট, আর সামারের শিকার ৪টি। বাকি একটি উইকেট নেন জাস্টিন গ্রেভস।
 

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও ব্যাট হাতে সুবিধা করতে পারেনি। মাত্র ২০ ওভারে তারা হারিয়ে ফেলে ৪টি উইকেট। স্কোরবোর্ডে তখন ৫৭ রান। ১৬ রানে ২ উইকেট হারানোর পর দিনের খেলা শেষ হওয়ার আগে আরও দুটি উইকেট পড়ে যায়। এর মধ্যে ২০ রান করা কার্টিস কেটির বিদায় ছিল বড় ধাক্কা। দিন শেষে অপরাজিত ছিলেন ব্রেন্ডন কিং (২৩) ও অধিনায়ক রোস্টন চেজ।
 

প্রথম দিনেই পড়ে গেছে ১৪টি উইকেট—সবগুলোই পেসারদের দখলে। ব্রিজটাউনে যেন ফিরে এসেছে পেসারদের গৌরবময় অতীত।