শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৯:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বাড়ছে গরীবের আলু, শাক-সবজির দাম, সিন্ডিকেট ভাঙ্গার দাবি সাধারণের

বাড়ছে গরীবের আলু, শাক-সবজির দাম, সিন্ডিকেট ভাঙ্গার দাবি সাধারণের

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের বাজারে ধীরগতিতে উঠতে শুরু করেছে শীতকালীন বিভিন্ন শাক সবজি। ফলে কিছুটা কমেছে দাম। অন্যদিকে গত তিনদিনের ব্যবধানে কেজিতে ৫-৭ টাকা বেড়ে ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু। যা কয়েকদিন আগে প্রকারভেদে বিক্রি হয়েছিল ৪৫-৫২ টাকা পর্যন্ত। 
 

বাড়ছে গরীবের আলু, শাক-সবজির দাম, সিন্ডিকেট ভাঙ্গার দাবি সাধারণের

 

সাধারণ ভোক্তরা বলছেন, আলু ব্যবসায়ীরা আলু মজুদ করে দাম বেশি রাখছেন।

 

সরেজমিনে কুড়িগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার জিয়া বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকা, বেগুন ৩৫ টাকা, মুলা ৩৫ টাকা, সিম ১০০ টাকা, পেঁয়াজ ১০০ টাকা, পটোল ৪০ টাকা, ফুলকপি ৬০ টাকা, কাঁচামরিচ ১১০টাকা ও ডিম প্রতি হালি ৪৬ টাকাতে বিক্রি হচ্ছে। 
 

বাড়ছে গরীবের আলু, শাক-সবজির দাম, সিন্ডিকেট ভাঙ্গার দাবি সাধারণের — ছবি ২


 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় এবার ৭ হাজার ২০০ হেক্টর জমিতে শীতকালীন শাক সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ২ হাজার হেক্টর জমিতে তা অর্জিত হয়েছে। 

 

ব্যবসায়ীরা বলছেন, বন্যার কারণে কৃষকরা সময়মতো শাক সবজি উৎপাদন করতে না পারার কারণে এখনো বাজারে সরবরাহ বাড়েনি। তবে আগামী ১৫-২০ দিনের মধ্যে পুরোপুরিভাবে শীতকালীন নতুন সবজি বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে। তখন দাম অনেকটা নাগালের মধ্যে চলে আসবে।

 

জিয়া বাজারের সবজি ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, শাক সবজির দাম গত এক সপ্তাহ ধরে একই রয়েছে। তবে আলুর দামটা হঠাৎ বেড়েছে। পাশাপাশি পেঁয়াজও কেজিতে ১-২ টাকা বৃদ্ধি হয়েছে। শীতকালীন শাক সবজি পুরোপুরি নামলে দামটা আরও অনেক কমে যাবে বলে আশা করা হচ্ছে।

 

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের শাক সবজির যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটি অর্জিত হবে। এসব সবজি এখানকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাবে।