শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

গৃহবধূর ঝুলন্ত মরদেহ কুড়িগ্রামে উদ্ধার

গৃহবধূর ঝুলন্ত মরদেহ কুড়িগ্রামে উদ্ধার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছী এলাকায় স্মৃতি রানী (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের আরাজি কদম তোলা এলাকার রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।
 

নিহত ওই নারী একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কার্তিকের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
 

স্থানীয়রা জানান, নিহত স্মৃতি রানীর স্বামী ঢাকায় কাজ করেন। তিন সন্তান নিয়ে সে বাড়িতেই থাকতেন। তার স্বামীর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আরাজি কদম তোলা এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ হাবিবউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।