শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:১৪:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

টেকনাফে ৯ কৃষক অপহৃত, উদ্ধারে ব্যর্থ পুলিশ

টেকনাফে ৯ কৃষক অপহৃত, উদ্ধারে ব্যর্থ পুলিশ

ঢাকা প্রেস,টেকনাফ প্রতিনিধি:-

 

কক্সবাজারের টেকনাফে শনিবার (২ নভেম্বর) সকালে ৯ জন কৃষককে অপহরণ করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পুলিশের উদ্ধার অভিযান ব্যর্থ হয়েছে।
 

অপহৃতদের মধ্যে সাতজন স্থানীয় এবং দুইজন রোহিঙ্গা। তাদেরকে হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার করাচি পাড়া পাহাড়ি এলাকা থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা ফোনে দেড় লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে এবং টাকা না দিলে লাশ ফেরত দেওয়ার হুমকি দিয়েছে।
 

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে এসে শুধু নাম ঠিকানা নিয়ে চলে গেছে। পরবর্তীতে তাদের কোনো সহযোগিতা পাওয়া যায়নি। স্থানীয় জনতাও উদ্ধার অভিযানে সহায়তা করতে চাইলেও পুলিশের নীরব ভূমিকায় হতাশ হয়ে পড়েছে।
 

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, পুলিশ বিভিন্নভাবে অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।