শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

হেফাজত কান্ডে ১২৮ জনের বিরুদ্ধে মামলা, দুই সাবেক এমপিও আসামি

হেফাজত কান্ডে ১২৮ জনের বিরুদ্ধে মামলা, দুই সাবেক এমপিও আসামি

ঢাকা প্রেস
নারায়ণগঞ্জ প্রতিনিধি:-


 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের সাথে সংঘটিত ঘটনার তিন বছর পর ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে দুই সাবেক সংসদ সদস্যও রয়েছেন।
 

রোববার রাতে সোনারগাঁ থানায় এই মামলাটি দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী।
 

মামলায় নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারসহ ১২৮ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও, নারায়ণগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার, রাজধানীর মতিঝিল জোনের সাবেক এডিসি, সোনারগাঁ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা এবং সোনারগাঁ থানার দুই সাবেক ওসিকেও আসামি করা হয়েছে।
 

মামলার বাদী হেফাজতে ইসলাম সোনারগাঁ শাখার সদস্য মাওলানা শাজাহান শিবলী। তিনি অভিযোগ করেন, ২০২১ সালের এপ্রিলে মামুনুল হক রয়েল রিসোর্টে অবস্থানকালে আসামিরা তাকে এবং তার স্ত্রীকে হেনস্থা করে। পরবর্তীতে হেফাজত কর্মী মাওলানা ইকবাল হোসেন এই ঘটনার প্রতিবাদ করার সময় তাকে হত্যা করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলাটি গ্রহণ করে তদন্ত শুরু করা হয়েছে।

 

২০২১ সালের এপ্রিলে নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে এক নারীর সাথে দেখা যায়। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। পরবর্তীতে হেফাজত কর্মীরা এই ঘটনার প্রতিবাদ করতে নামে এবং পুলিশের সাথে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে একজন হেফাজত কর্মী নিহত হন।