সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইসিডিডিআরবি চাকরির বিজ্ঞপ্তি

আইসিডিডিআরবি চাকরির বিজ্ঞপ্তি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) । সংস্থাটি ঢাকায় সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


পদের নাম: সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা এ-সংক্রান্ত বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, সিসকো নেটওয়ার্কিং ডিভাইসেস, ভিএমওয়্যার অ্যান্ড উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্ক ট্রাবলশুটিং ও প্রবলেম রিসল্যুশন নিয়ে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: মহাখালী ক্যাম্পাস, ঢাকা

বেতন: মাসিক বেতন ৫৯ হাজার ৯০০ টাকা।

সুযোগ-সুবিধা: বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, সন্তান ভাতা (মাসে সন্তানপ্রতি ১ হাজার ৯১৭ টাকা), উৎসব বোনাস, কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের চিকিৎসা–সুবিধা, গোষ্ঠী জীবনবিমা, ক্যানটিন ভর্তুকি, পরিবহন, ডে–কেয়ার সুবিধাসহ অন্যান্য ভাতা দেওয়া হবে।


আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের আইসিডিডিআরবির ওয়েবসাইটের থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জুন ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন।