শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:০১:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বোমা-মর্টারশেলের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে স্থানীয়রা

বোমা-মর্টারশেলের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে স্থানীয়রা

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-



মিয়ানমারের সংঘর্ষের ছায়ায় টেকনাফ..........
কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যকার সংঘর্ষের কারণে গত শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত বোমা ও মর্টারশেলের বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে।

 

বোমা-মর্টারশেলের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে স্থানীয়রা


 

স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ পৌরসভা, হ্নীলা, জাদিমুড়া, দমদমিয়া, নাইট্যংপাড়া, পৌরসভার জালিয়াপাড়া, নাজিরপাড়া, সাবরাং, শাহপরীর দ্বীপসহ নাফ নদীর মোহনা সীমান্ত এলাকায় বিস্ফোরণের বিকট শব্দ স্পষ্ট শোনা গেছে। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের রাখাইনের মংডু ও তার আশপাশের সীমান্তে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলছে।
 

বোমা-মর্টারশেলের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে স্থানীয়রা — ছবি ২


 

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা ফের বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি এই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
 

বোমা-মর্টারশেলের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে স্থানীয়রা — ছবি ৩


 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, মিয়ানমারের রাখাইনে চলমান সংঘর্ষের কারণে এপারে প্রায়ই বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিশেষ করে গত রাতে এই শব্দ বেশি শোনা গেছে। তিনি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
 

সম্প্রতি মিয়ানমারে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে। বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন।