শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:১১:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

৮ বছরের শিশুকে কুড়িগ্রামে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

৮ বছরের শিশুকে কুড়িগ্রামে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 


কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ৮ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। 

জানা যায়, রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার উত্তর ভরতের ছড়া গ্রামের জনৈক নুর ইসলামের বাড়ির সামনে জমিতে ৮ বছরের এক শিশুকন্যা ঘাস কাটতে গেলে  সাঈম (৫২) তাকে কৌশলে নির্জন স্থানে নিয়ে যায়।

ঘাস কাটা শিখিয়ে দেওয়ার ভান করে শিশুটিকে কোলে নিয়ে স্পর্শকাতর জায়গায় স্পর্শ করতে থাকে এবং কোলে বসিয়ে পিছন থেকে পরনের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে এবং একপর্যায়ে চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে আসায় সাঈম পালিয়ে যায়। গ্রামবাসী এসে শিশুটিকে উদ্ধারকালে শিশুটির জামা ছেঁড়া অবস্থায় পায়।  ভুক্তভোগী শিশুর মুখে বিস্তারিত শোনার পর এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে।

পরের দিন ২৪ মার্চ সোমবার ভুক্তভোগীর মা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র সাঈমের নামে মামলা রুজু করে। পরে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় অভিযুক্ত সাঈমকে গ্রেপ্তার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আল-হেলাল মাহমুদ বলেন, পুলিশ সুপার (কুড়িগ্রাম) মহোদয়ের সার্বিক তদারকিতে নারী ও শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে ভূরুঙ্গামারী থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। গ্রেফতারকৃত আসামি সাইমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  এই মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে।