শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৩:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

ইয়াবা পাচারের সময় কুড়িগ্রামে ভুয়া সাংবাদিক আটক 

ইয়াবা পাচারের সময় কুড়িগ্রামে ভুয়া সাংবাদিক আটক 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় এক ভুয়া সাংবাদিক পরিচয়কারীকে ইয়াবা পাচারের সময় মোটরসাইকেলসহ আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাম্পের মোড় এলাকা থেকে সাংবাদিকতার নাম ব্যবহার করা ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

 

ইয়াবা পাচারের সময় কুড়িগ্রামে ভুয়া সাংবাদিক আটক 


 

আটককৃত ওই ব্যক্তি হলেন উপজেলার সবুজ পাড়া গ্রামের মনির উদ্দিন সরকারের পুত্র নুর আলম। এসময় তার কাছে ১০ পিস ইয়াবাসহ বিক্রিত নগদ অর্থ পাওয়া যায়।
 

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন। তিনি জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা ইয়াবাসহ নুর আলমকে আটক করে চিলমারী থানায় সোপর্দ করা হয়েছে।
 

জানা গেছে, ঢাকা পোস্ট অনলাইন পত্রিকার লোগো এবং প্রেস সম্বলিত লেখা ব্যবহার করে মাদক পাচারের সময় সেনাবাহিনীর নিয়মিত টহল পরিচালনা চলাকালীন সময় আটকৃ ব্যক্তির নিকট হতে ১০ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেলের জব্দ করে সেনাবাহিনী।