বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪০:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাথায় বলের আঘাতে হাসপাতালে মোস্তাফিজ

মাথায় বলের আঘাতে হাসপাতালে মোস্তাফিজ

চট্টগ্রামে অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। রক্তক্ষরণ হতে থাকায় দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে তাকে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এক ক্রিকেটারের ছোড়া বল এসে লাগে মুস্তাফিজের মাথার পেছনের অংশে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কাটার মাস্টার, শুরু হয় রক্তক্ষরণও। দ্রুতই ডাকা হয় অ্যাম্বুলেন্স। রক্তাক্ত অবস্থায় মোস্তাফিজকে নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে।

মুস্তাফিজুর রহমানের ইনজুরি কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি। চিকিৎসার আগে কুমিল্লা ম্যানেজমেন্টও এ বিষয়ে তেমন কিছু জানাতে পারেনি। আশঙ্কা করা হচ্ছে বড় ধরনের ইনজুরিতেই পড়েছেন টাইগার পেসার।


এবারের আসরে কুমিল্লার হয়ে ৯ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। ২৩.৯১ গড়ে তিনি শিকার করেছেন ১১ উইকেট। ৯ ম্যাচে কুমিল্লার পয়েন্ট ১৪। ৭ ম্যাচে জয়ের বিপরীতে ২ ম্যাচে হেরেছে তারা।