শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৪:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চারঘাটে তিনটি গাজাঁর গাছসহ ইয়াছিন গ্রেফতার

চারঘাটে তিনটি গাজাঁর গাছসহ ইয়াছিন গ্রেফতার

ঢাকা প্রেস
মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ-


রাজশাহীর চারঘাট উপজেলায় তিনটি গাজাঁর কাচা গাছসহ ইয়াছিন আলীকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। গত শুক্রবার (৮ নভেম্বর) আনুমানিক রাত ১টায় উপজেলার পরানপুর গ্রামে থেকে গাছগুলো উদ্ধার করে পুলিশ। এই তিনটি গাছের ওজন ৪৫ কেজি ১শ গ্রাম। যার আনুমানিক মূল্যে ৯ লক্ষ ২ হাজার টাকা।

থানা সূত্রে জানা যায় শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল খালেক,উপ-পরিদর্শক আলমগীর ও সঙ্গীয় ফোর্সসহ  অভিযান চালিয়ে পরানপুর গ্রামে আবুল হোসেনের ছেলে ইয়াছিন আলীকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসা করলে বসতবাড়ির পশ্চিম পাশে টয়লেট এর পিছনে পরিচর্ষা করার সময় তিনটি গাজাঁর কাচা গাছ উদ্ধার করে পুলিশ। 

চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ আফজাল হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ দিন ধরে ইয়াছিন গাজার চাষ করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।