সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৭:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান

ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান

ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। আগামী ২০ জুলাই তার গান গাওয়ার কথা রয়েছে। তার বাংলাদেশে গান গাওয়া বিষয়ে জানা গেছে বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই কমার্স সাইটের অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে তারা পোস্ট করে জানিয়েছেন, ‘আগামী ২০ জুলাই ২০২৪-এ রাহাত ফাতেহ আলী খানের মায়াবী সুরে মুগ্ধ হতে চলে আসুন।


’ সঙ্গে কয়েক সেকেন্ডের ফাতেহ আলীর আগের পরিবেশনার একটি ভিডিও জুড়ে দেয়া হয়েছে। সঙ্গে যোগ করা হয়েছে ইভেন্ট লিঙ্কও। ফেসবুকে পেজে দেয়া বিএইচএন এর মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে কাস্টমার ম্যানেজার ফয়সাল আহমেদ জনি জানান, রাহাত ফাতেহ আলী খান আসছেন। যারা তার গান উপভোগ করতে চান তাদের প্রি রেজিস্টেশন করছেন এখন। পরে তাদের টিকিট মূল্য ও ভেন্যু জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য এর আগে গেল ৭ জুন বিএইচএন অর্জুন রামপালকে দিয়ে ফ্যাশন শোর আয়োজন করেছিল। এনেছিল সংগীতশিল্পী লাকী আলীকেও। উল্লেখ্য, রাহাত ফাতেহ আলী খান পাকিস্তানের অন্যতম জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়ক। তিনি তার কাওয়ালি সঙ্গীত (সুফি ভক্তি সঙ্গীতের একটি রূপ) জন্য পরিচিত। তাঁর গাওয়া প্রথম বাংলা গান 'তোমার-ই নাম লেখা'।