শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৯:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ

ঢাকা প্রেস নিউজ

 

সোমবার (১১ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে খালেদা জিয়ার লিভ টু আপিলও (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করা হয়। 

২০০৮ সালের জুলাই মাসে ঢাকার রমনা থানায় দুর্নীতি দমন কমিশন খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে এই মামলা করে। এতে অরফানেজ ট্রাস্টের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। তদন্ত শেষে ২০০৯ সালে অভিযোগপত্র জমা দেওয়া হলেও মামলার আনুষ্ঠানিক শুনানি শুরু হয় ২০১৪ সালের মার্চে। 

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করলে, হাইকোর্ট সাজা বাড়িয়ে ১০ বছর করে। 

২০১৯ সালে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর খালেদা জিয়া আপিল বিভাগে দুটি লিভ টু আপিল করেন। দীর্ঘদিন পর গতকাল (১০ নভেম্বর) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে দুদকের আইনজীবী আসিফ হাসান জানান, ট্রাস্টের টাকা খালেদা জিয়া আত্মসাৎ করেননি; বরং টাকা ট্রাস্টের ফান্ডেই রয়েছে। শুনানি শেষে আপিল বিভাগ সোমবার (১১ নভেম্বর) আদেশের জন্য দিন ধার্য করেন। 

এদিকে, আওয়ামী লীগের সরকার পতনের পর রাষ্ট্রপতি দুই মামলায় (অরফানেজ ট্রাস্ট এবং চ্যারিটেবল ট্রাস্ট) খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন। 

তবে দণ্ড মওকুফের পরেও আপিল শুনানি কেন হলো, এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়ার আইনজীবীরা জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতির মওকুফের আদেশে ক্ষমার কথা উল্লেখ রয়েছে, তবে খালেদা জিয়া ক্ষমার উপর নির্ভর করতে চান না। তিনি নিজেকে নির্দোষ মনে করেন এবং আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় মামলা নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন।