শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১০:২৫:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

চিলমারীতে ৪ মাদক ব্যবসায়ী ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার

চিলমারীতে ৪ মাদক ব্যবসায়ী ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-


কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযান পরিচালনা করে, উপজেলার মাটিকাটার মোড় হতে জোড়গাছ বাজার যাওয়ার রাস্তায়। ৫২ পিচ ইয়াবা সহ ৪জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।

বুধবার(১৯ মার্চ) রাত আনুমানিক ২ঘটিকার সময়, মাদক ব্যাবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাহেদ খান। আটককৃত ব্যক্তিরা হলেন, হালিম বাদশা (৩৮), রেজাউল করিম (২৮), রায়হান মিয়া (২২) ও মেহেদী হাসান চৌধুরী (৩৩)। সকল আসামীগণের ঠিকানা চিলমারী উপজেলার বলে জানা গেছে। পুলিশ জানিয়েছেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস টিম, বিশেষ অভিযান পরিচালনা করে, চিলমারী মডেল থানাধীন ৩নং থানাহাট ইউনিয়নের বড় কুষ্টারী। মৌজাথানার দিয়া কমিউনিকেশনের সামনে, মাটিকাটা মোড় হতে জোড়গাছ বাজার যাওয়ার পাকা রাস্তার উপর ৫২পিচ ইয়াবা সহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন চিলমারীর থানার পুলিশ। যাহার মামলা নং-০১, আসামীদ্বয়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাহেদ খান বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বিধি মোতাবেক আসামীগণকে যথাযথ পুলিশ র্স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।