বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৯:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিপিএল মাতাতে কুমিল্লা শিবিরে রাসেল-নারিন

বিপিএল মাতাতে কুমিল্লা শিবিরে রাসেল-নারিন


টি-টোয়েন্টি ক্রিকেটের দুই তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছেন।

বিপিএলের জমে ওঠা লড়াইয়ে আরও উত্তাপ ছড়াতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন এই দুই ফেরিওয়ালা।শনিবার (১৭ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের সামাজিক মাধ্যমে রাসেল-নারিনের আগমনের খবর নিশ্চিত করেছে।গত বছরের সেপ্টেম্বরে কুমিল্লা এই দুই ক্যারিবিয়ান ক্রিকেটারকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছিল। কিন্তু ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলায় তারা বিপিএলের শুরুতে যোগ দিতে পারেননি।তবে আবুধাবি নাইট রাইডার্স প্লে অফ থেকে ছিটকে পড়ায় রাসেল ও নারিন কিছুটা আগেই বিপিএলে যোগ দিতে পেরেছেন। রাসেল এর মধ্যে জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে কুমিল্লা শিবিরে যোগ দিয়েছেন।

 

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ৯ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।

রাসেল-নারিনের আগমন কুমিল্লার ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই শক্তি যোগ করবে।সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে রাসেল ও নারিনকে খেলতে দেখা যাবে।রাসেল-নারিনের উপস্থিতি বিপিএলের রোমাঞ্চ আরও বৃদ্ধি করবে। তাদের পারফরম্যান্স কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা রক্ষার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।