বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৭:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বিদেশি মদসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

বিদেশি মদসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ঢাকা প্রেস,আখাউড়া প্রতিনিধি:-
 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে বিদেশি মদ ও ভারতীয় পাসপোর্টসহ শেখ আবুল হায়াত (২৮) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

শুক্রবার (২২ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার। এর আগে বৃহস্পতিবার বিকেলে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে শেখ আবুল হায়াতকে গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারকৃত ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার হাজেরাবাটি (মসজিদপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি মৃত শেখ মনিরুল ইসলামের ছেলে।
 

পুলিশ জানায়, শেখ আবুল হায়াত আখাউড়া রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তার সন্দেহজনক গতিবিধি দেখে টহল পুলিশ তল্লাশি চালায়। তল্লাশিতে তার ব্যাগ থেকে চার বোতল বিদেশি মদ ও একটি ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়।
 

আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও চোরাচালান সংশ্লিষ্ট অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হবে।