শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দীতে সভা-সমাবেশের আহ্বান

শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দীতে সভা-সমাবেশের আহ্বান

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর যানজট নিরসনে সরকারের নতুন উদ্যোগ...............

রাজধানীর শাহবাগ এলাকায় সভা-সমাবেশের কারণে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগ লাঘব করতে সরকার সোহরাওয়ার্দী উদ্যানকে বিকল্প স্থান হিসেবে নির্ধারণ করেছে।
 

মঙ্গলবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
 

তিনি বলেন, “শাহবাগে সভা-সমাবেশের ফলে রাস্তাঘাট অবরোধ হয়ে যানজট সৃষ্টি হয়। এতে জনসাধারণের যথেষ্ট ভোগান্তি হয়। তাই সরকারের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানকে বিকল্প স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে।”
 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আমরা সকলকে অনুরোধ করব, শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার মাধ্যমে জনস্বার্থে সহযোগিতা করতে।”
 

উপরোক্ত সিদ্ধান্তের পাশাপাশি, সভায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিশ্ব ইজতেমা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, সন্ত্রাসী ও উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিরোধ, অবৈধ অস্ত্র জমা এবং উদ্ধার অভিযান পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
 

সভায় সাম্প্রতিক আন্দোলন-সমাবেশে উসকানিদাতাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ এবং জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের কঠোর নজরদারির সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান।