শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুট বন্ধ

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুট বন্ধ

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কক্সবাজারের উপকূলীয় এলাকা, বিশেষ করে টেকনাফ ও সেন্টমার্টিন, প্রবল বৃষ্টি ও ঝড়ের মুখোমুখি হচ্ছে। এই পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তা বিবেচনা করে স্থানীয় প্রশাসন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে।
 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে টেকনাফে বৃষ্টি শুরু হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সেন্টমার্টিনসহ উপকূলীয় এলাকার সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
 

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় দানা মংলা সমুদ্রবন্দর থেকে ৬৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া চলছে। ফলে মংলা, চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।
 

শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের বাসিন্দারা জানিয়েছেন, জোয়ারের পানি বৃদ্ধি এবং ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধের ক্ষতি হয়েছে। তারা ঘূর্ণিঝড়ের কারণে আতঙ্কিত।
 

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কারণে এই রুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।