শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৭:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম 

রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম 

সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী:-

 

নরসিংদীর রায়পুরায় ভোটার হালনাগাদ কর্মসূচী ২০২৫ উপলক্ষে সফরে আসেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
 

পূর্বনির্ধারিত সফরসূচী অনুযায়ী বুধবার (৯এপ্রিল) সকাল রায়পুরা উপজেলা পরিষদে পৌছালে  উপজেলা প্রশাসনের পক্ষ হইতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসদ রানাসহ অন্যান্য কর্মকর্তাগণ  ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
 

পরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে মত বিনিময় সভা শেষে উপজেলা পরিষদ গণ মিলনায়তনে চলমান ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শণ করেন নির্বাচন কমিশনার মো.আনোয়ারুল ইসলাম সরকার।এর আগে তিনি নরসিংদীর বেলাবো উপজেলায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরির্দশন করেন।
 

ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনকালে তার সাথে ছিলেন উপ পরিচালক স্থানীয় সরকার (নরসিংদী) মৌসুমী আক্তার রাখি, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, জেলা নির্বাচন অফিসার মো. শাহিন আকন্দ, সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) বায়েজিদ বিন মনছুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদ, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম, সহকারী নির্বাচন কর্মকর্তা মো.রাসেল মিয়া প্রমূখ।