শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৪:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তায় নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তায় নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-



বাংলা নববর্ষ-১৪৩২ কে স্বাগত জানিয়ে উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘ্নে শেষ হলো ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এবারের প্রতিপাদ্য ছিলো—‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। শোভাযাত্রাকে কেন্দ্র করে ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর  নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।


 

ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তায় নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’


 

আজ সোমবার (১৪ এপ্রিল ২০২৫ খ্রি.) সকাল ৯:০০ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদের সামনে এসে শেষ হয় বর্ণাঢ্য এই আনন্দ শোভাযাত্রা।
 

পয়লা বৈশাখের উৎসবের অন্যতম আকর্ষণ ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এবারের আনন্দ শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্থরের সাধারণ জনগণ ও বিভিন্ন দেশের অতিথিরা অংশগ্রহণ করেন।
 

শোভাযাত্রাকে ঘিরে গতকাল রাত থেকেই টিএসসিসহ পুরো ক্যাম্পাস এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবখানে মোতায়েন ছিল ডিএমপির বিপুলসংখ্যক সদস্য।
 

শোভাযাত্রাকে ঘিরে ছিল ডিএমপির কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শোভাযাত্রার শুরুতে ছিলো ডিএমপির সোয়াট সদস্যরা। এরপর ইউনিফর্মধারী পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা। একাধিক ড্রোন ব্যবহার করে ও ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ করা হয় পুরো এলাকা। শোভাযাত্রার শেষ অংশেও ছিল ডিএমপির পুলিশ সদস্যদের সরব উপস্থিতি।