মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৪:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মৌলভীবাজার-২ আসনে ২৭ বছর পর জয়ী আওয়ামী লীগ

মৌলভীবাজার-২ আসনে ২৭ বছর পর জয়ী আওয়ামী লীগ

দীর্ঘ ২৭ বছর পর মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জয়ের মুখ দেখল আওয়ামী লীগ। গতকাল রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী ওরফে নাদেল নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। তিনি এবারই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর বাড়ি কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে।

বেসরকারি ফলাফল অনুযায়ী, মোট ১০৩ কেন্দ্রে শফিউল আলম চৌধুরী ৭৩ হাজার ৫২৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম সফি আহমদ ওরফে সলমান (ট্রাক) পান ১৫ হাজার ১৬৮ ভোট। সফি আহমদ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ ছেড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।