সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের ৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি

তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের ৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি

আগামী বাজেটের আগে ৩০ শতাংশ বেতন বৃদ্ধি ও বৈষম্যহীন ৯ম জাতীয় বেতন স্কেল প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ ৩য় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। শনিবার (১৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। সংগঠনের মহাসচিব মো. ছালজার রহমান বলেন, বেতন বৃদ্ধি, ৯ম জাতীয় বেতনস্কেল বাস্তবায়ন করাসহ অন্যান্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

 

তিনি বলেন, ২০১৫ সালে ৮ম জাতীয় বেতনস্কেল প্রধানের পর গত ১০ বছরে গ্যাস, বিদ্যুৎ, পানি, চিকিৎসা খচর এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির শতভাগ মূল্য বৃদ্ধিতে সরকারি কর্মচারীরা অর্থকষ্টে জীবন যাপন করছে। এই অবস্থা থেকে উত্তরণে অন্তবর্তীকালীন বিশেষ সুবিধা ৫ থেকে ৩০ শতাংশে উন্নতি করা, ৯ম জাতীয় স্কেল ঘোষণার বিকল্প নেই। সংবাদ সম্মেলনে অবসরের বয়সসীমা ৬৫ বছর এবং ইনক্রিমেন্টের শেষ ধাপ ব্লক না রেখে নিয়মিত ইনক্রিমেন্ট চালু রাখার দাবি জানান সংগঠনটির নেতারা।

 

বাংলাদেশ ৩য় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. লুৎফুর রহমান বলেন, আমাদের দাবি আদায়ে আগামী ২১ মে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান, ২৬-৩০ মে সব সরকারি প্রতিষ্ঠানে জনসংযোগ ও লিফলেট বিতরণ এবং ১ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। 
 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মোহাম্মদ নুরনবি, রাহয়ন উদ্দিন চৌধুরী, ঢাকা মহানগরের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মামুন, অতিরিক্ত মহাসচিব তাপস কুমার শাহ, মো. আরিফুল ইসলাম প্রমুখ।