শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৫:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিনে মুক্ত

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিনে মুক্ত

ঢাকা প্রেস
সুনামগঞ্জ প্রতিনিধি:-


 

সুনামগঞ্জের একটি মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বুধবার (৯ অক্টোবর) জামিনে মুক্ত হয়েছেন। সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন তার জামিন মঞ্জুর করেন।
 

জামিন শুনানির সময় আদালতে বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। বাদী পক্ষের আইনজীবীরা মামলার তারিখ পরিবর্তনের বিষয়টি নিয়ে আপত্তি জানান। এই অবস্থায় বিচারককে কিছুক্ষণের জন্য এজলাস ত্যাগ করতে হয়। পরে আদালত জামিন মঞ্জুরের আদেশ দেন।
 

গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে একটি মামলা করেন। এতে এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়।
 

আসামিপক্ষের আইনজীবী আবদুল হামিদের মতে, মান্নানের অসুস্থতা ও বয়স বিবেচনা করে আদালত জামিন মঞ্জুর করেছেন।