শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০১:২৮:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

শিল্পকলা একাডেমিতে ব্যাপক দুর্নীতির চিত্র উঠে এলো: নারী কর্মকর্তার কক্ষ থেকে ২১ লাখ টাকা উদ্ধার

শিল্পকলা একাডেমিতে ব্যাপক দুর্নীতির চিত্র উঠে এলো: নারী কর্মকর্তার কক্ষ থেকে ২১ লাখ টাকা উদ্ধার

ঢাকা প্রেস নিউজ
 

শিল্পকলা একাডেমিতে ব্যাপক দুর্নীতির চিত্র আরো একবার স্পষ্ট হয়ে উঠলো। মঙ্গলবার দুপুরে একাডেমির সচিব সালাউদ্দিনের নেতৃত্বে চালানো অভিযানে কালচারাল অফিসার সাদিয়া বিনতে আফজরের তালাবদ্ধ কক্ষ থেকে ২১ লাখ ৬০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়। এর আগেও একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ অন্যান্য কর্মকর্তার কক্ষ থেকে বিপুল পরিমাণ অর্থ ও গোপন নথি উদ্ধার করা হয়েছিল।
 

এই ঘটনায় শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই দাবি করছেন, দুর্নীতিগ্রস্ত সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর অনিয়ম দুর্নীতির দোসর কর্মকর্তাদের তালাবদ্ধ রুমগুলো যেন টাকার খনিতে পরিণত হয়েছে।
 

দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি: দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে লিয়াকত আলী লাকী শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। এই সময়কালে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে শত শত অভিযোগ উপেক্ষা করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার তাকেই মহাপরিচালকের দায়িত্ব দিয়ে গেছেন।
 

কালচারাল অফিসার সাদিয়ার প্রতিক্রিয়া: টাকা উদ্ধার বিষয়ে কালচারাল অফিসার সাদিয়া বিনতে আফজালের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেনের কন্যা।