সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৮:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

একশনএইডে চাকরির বিজ্ঞপ্তি, বেতন প্রায় এক লাখ

একশনএইডে চাকরির বিজ্ঞপ্তি, বেতন প্রায় এক লাখ

আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পাওয়ারিং চেঞ্জ: অ্যাডভান্সিং অ্যা জাস্ট অ্যান্ড সাসটেইনেবল এনার্জি ট্রানজিশন ইন বাংলাদেশ প্রকল্পে প্রজেক্ট কো–অর্ডিনেটর কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রজেক্ট কো–অর্ডিনেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স, গভর্ন্যান্স, পাবলিক পলিসি সাসটেইনেবল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এনার্জি সেক্টর, ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট বা এ ধরনের ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ থাকতে হবে। কনফারেন্স ও ওয়ার্কশপ আয়োজনের দক্ষতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন ও প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলসের কাজ জানতে হবে। যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। পরিকল্পনা ও সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: মাসিক মোট বেতন ৯৮,৮০৬ টাকা। এর সঙ্গে কর্মীর পরিবারের সদস্যদের মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৬ জুলাই ২০২৩।