শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:০২:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মেহেরপুর সড়কে পুনরায় ডাকাতির চক্রান্ত: দুইজন আহত

মেহেরপুর সড়কে পুনরায় ডাকাতির চক্রান্ত: দুইজন আহত

ঢাকা প্রেস
মেহেরপুর প্রতিনিধি:-


কুষ্টিয়া-মেহেরপুর সড়কের শুকুরকান্দি এলাকায় গত শুক্রবার রাতে আবারও সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ১০-১৫ জনের একটি ডাকাতদল রাত সাড়ে তিনটার দিকে সড়কে গাছ ফেলে ঢাকা থেকে আসা একটি পরিবহন ও কয়েকটি ট্রাক আটকে দেয়। পরে তারা যাত্রী ও চালকদের উপর হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মোবাইল ফোন লুট করে নিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় গাংনী উপজেলার বাওট গ্রামের সজিব মিয়া (৩৫) এবং ছাতিয়ান গ্রামের সুমন হোসেন (৩০) নামে দুইজন ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ তদন্ত শুরু করেছে। ডাকাতদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চলছে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাতেও একই স্থানে একই ধরনের ডাকাতির ঘটনা ঘটেছিল। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি। স্থানীয় বাসিন্দারা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। তাদের দাবি, এই এলাকায় ডাকাতি বেড়ে যাওয়ার প্রধান কারণ পুলিশের যথাযথ টহল না থাকা।