শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১১:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

যশোরে পিস্তল, গুলি ও মাদকসহ দুইজন গ্রেপ্তার

যশোরে পিস্তল, গুলি ও মাদকসহ দুইজন গ্রেপ্তার

ঢাকা প্রেস,নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি:-

 

যশোরের অভয়নগরে যৌথবাহিনী একটি অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি এবং ব্যাপক পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন স্থানীয় ব্যবসায়ী এবং আরেকজন সাংবাদিক।
 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ব্যবসায়ী নুরুজ্জামান রিপনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি জাপানি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে, সাংবাদিক ইমন হাসানকে আটক করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশে থেকে ব্যাপক পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
 

এই ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।