শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুট বন্ধ

ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুট বন্ধ

ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-


 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে লক্ষ্মীপুর, ভোলা ও বরিশাল নৌরুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
 

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম ও লক্ষ্মীপুর-ভোলা ফেরিঘাটের ব্যবস্থাপক (কমার্স) পারভেজ খান এই তথ্য নিশ্চিত করেছেন।  

 

লক্ষ্মীপুর-ভোলা ফেরিঘাটের ব্যবস্থাপক (কমার্স) পারভেজ খান জানান, এই রুটে চারটি ফেরি চালু রয়েছে। এর মধ্যে ফেরি ‘কাবেরী’ ভোলা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কিছুক্ষণের মধ্যে লক্ষ্মীপুর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ফেরি ‘সুফিয়া কামাল’ ছাড়া হবে। এরপর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরি ‘কনক চাপা’ ও ফেরি ‘বেগম রোকেয়া’ লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ঘাটে রয়েছে।

 

মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীতে তিন নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে। এতে দুপুর আড়াইটা থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে রাত সাড়ে ১২টার দিকে একটি লঞ্চ ভোলার উদ্দেশ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে লঞ্চটি ছাড়া হবে। লক্ষ্মীপুর, ভোলা ও বরিশাল রুটে ১১টি লঞ্চ রয়েছে। এর মধ্যে দুটি বরিশাল রুটের। বাকি ৯টি ভোলা রুটের। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। 
 

মেঘনা নদী হয়ে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুট চট্টগ্রাম, ফেনী, সিলেটসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে সহজ যোগাযোগমাধ্যম।